মাতাল হাওয়া
Share:
হাবীব বললেন, আমাদের এই বাড়ি একটা প্রাচীন বাড়ি।...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
হাবীব বললেন, আমাদের এই বাড়ি একটা প্রাচীন বাড়ি। প্রাচীন বাড়ির প্রাচীন নিয়ম কানুন। অনাত্মীয় পুরুষ মানুষদের অন্দরমহলে প্রবেশ নিষেধ। নাদিয়ার শরীরের এখনো অবস্থা না যেঁ সে বাইরে এসে আপনার সাথে দেখা করবে। আপনার স্কলারশিপের কি যেন সমস্যার কথা নাদিয়া বলেছিল। কাগজপত্রগুলি যদি রেখে যান, তাহলে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারি। বিদ্যুৎ কান্তি দে বললেন, স্কলারশিপের সমস্যার চেয়ে নাদিয়ার সাথে দেখা করা এখন অনেক জরুরি। হাবীবের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি তাঁর সামনে বসা যুবকের দিকে তাকিয়ে রইলেন। যুবকের কথাবার্তার মাঝে উদ্ধত ভঙ্গি আছে। তবে অত্যন্ত আত্মবিশ্বাসী ছেলে। আত্মবিশ্বাস চোখের তারায় ঝলমল করছে। হাবীব বললেন, আমার মেয়ের সাথে দেখা হওয়া জরুরি কেন?
- Format:Hardcover
- Pages:232 pages
- Publication:2010
- Publisher:অন্যপ্রকাশ
- Edition:
- Language:ben
- ISBN10:9848685774
- ISBN13:9789848685778
- kindle Asin:9848685774









