কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী
Share:
হাজার বছর আগে প্রাচীন ভারতীয় আর্যভাষা রূপান্তরিত হয়ে...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
হাজার বছর আগে প্রাচীন ভারতীয় আর্যভাষা রূপান্তরিত হয়ে বঙ্গীয় অঞ্চলে জন্ম নিয়েছিলো এক মধুর-কোমল-বিদ্রোহী প্রাকৃত। তার নাম বাঙলা। ওই ভাষাকে কখনো বলা হয়েছে 'প্রাকৃত', কখনো বলা হয়েছে 'গৌড়ীয় ভাষা'। কখনো বলা হয়েছে 'বাঙ্গালা', বা 'বাঙ্গলা'। এখন বলি 'বাঙলা', বা 'বাংলা'। এ-ভাষায় লেখা হয় নি কোনো ঐশী শ্লোক। জন্মের সময় বাঙলা ভাষা স্নেহ পায় নি সমাজপ্রভুদের। কিন্তু তা হাজার বছর ধ'রে বইছে ও প্রকাশ করছে কোটিকোটি মানুষের স্বপ্ন ও বাস্তব।
"কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী" বাঙলা ভাষার জীবনের ইতিকথা। এই বইটিতে বাঙলা ভাষার ইতিহাস হুমায়ুন আজাদের হাতের ছোঁয়ায় হয়ে উঠেছে কবিতার মতো মধুর, সুখকর ও সুন্দর।
- Format:Hardcover
- Pages:111 pages
- Publication:1992
- Publisher:আগামী প্রকাশনী
- Edition:দ্বিতীয় সংস্করণ
- Language:ben
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B0DLT69TMT









