Anita Agnihotri

  1. home
  2. Author
  3. Anita Agnihotri
Anita Agnihotri

42 Published BooksAnita Agnihotri

অনিতা অগ্নিহোত্রীর জন্ম কলকাতায়, ১৯৫৬-এর সেপ্টেম্বরে।শিক্ষা: প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর অর্থনীতিতে স্নাতকোত্তর উপাধি পেয়েছেন ইংল্যান্ড থেকে।১৯৮০ থেকে ভারতীয় প্রশাসনিক সেবার সদস্য। ‘দেশ’ পত্রিকায় ‘স্থানান্তর’ প্রকাশিত হবার পর থেকে ছোটগল্প রচনায় নিয়মিত আত্মপ্রকাশ। লেখিকার কবিতার বই: চন্দন গাছ, বৃষ্টি আসবে, সাঁজোয়া বাহিনী যায়। ছোটদের জন্য লেখা গল্প এবং উপন্যাস: আকিম ও দ্বীপের মানুষ, তিতিরের বন্ধুরা, আকিম নিরুদ্দেশ।গল্পগ্রন্থ: তরণী। দুটি উপন্যাস: মহুলডিহার দিন ও যারা ভালো বেসেছিল।‘তরণী’ গল্পগ্রন্থের জন্য পেয়েছেন সোমেন চন্দ স্মারক পুরস্কার (২০০১)।